কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া
উপজেলার কৃষকরা যান্ত্রিক
চাষের উপর নির্ভরশীল হয়ে
পড়েছে। গরুর হালের পরিবর্তে
ব্যবহৃত হচ্ছে পাওয়ার টিলার,
ট্রাক্টর যান্ত্রিক লাঙ্গল। এখন আর
কৃষকদের বাড়িতে তেমন হালের
বলদ বা লাঙ্গল দেখা যায় না।
পাকুন্দিয়া উপজেলার ১টি
পৌরসভা ও ১০ টি ইউনিয়নের
বিভিন্ন গ্রামে ঘুরে দেখতে
গিয়ে অনেক কৃষকদের সঙ্গে কথা
বলে জানা গেছে, এক জোড়া
হালের বলদ ক্রয় করতে বর্তমানে
৪০/৫০ হাজার টাকার প্রয়োজন হয়।
এছাড়া খোল, ভূষি, বিচালী সহ
বিভিন্ন খাবার যোগান দিতে
হয় গরুকে। এরপরও রয়েছে গরু
চোরের উপদ্রব্য ও বিভিন্ন রোগ
বালাই। ইরি-বোরো ধান কাটা
মৌসুমে অতি বর্ষন হলে কৃষকরা
বিচালী করতে পারছে না। এ
কারণে এলাকায় অনেক সময় গো-
খাদ্যে সংকট দেখা দিয়ে
থাকে। একারণে কৃষকরা কলের
লাঙ্গলের প্রতি ঝুঁকি করতে
দেখা যাচ্ছে। ধনি ও মধ্যবৃত্ত
কৃষকরা পাওয়ার টিলার, ট্রাক্টর
ক্রয় করে তাদের জমি জমা
চাষাবাদ করছে।
ছবিটি পাকুন্দিয়া উপজেলার চর লক্ষীয়া গ্রাম থেকে তোলা।
ছবি তুলেছেন : নূরুল জান্নাত মান্না।
পাকুন্দিয়ার কৃষি
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৯:৪১:০০ PM
Rating:
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৯:৪১:০০ PM
Rating:
কোন মন্তব্য নেই: