হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস পালিত


পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস পালিত

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া সদর প্রতিনিধি, পাকুন্দিয়া প্রতিদিন।

পাকুন্দিয়ায় আজ (শনিবার) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদ বার্ষিকি পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্তর হইতে একটি শোক র‌্যালী পৌর সদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে শেষ হয়ে জাতির জনক প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য অর্পণ করেন।

পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ লিয়াকত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এড. মোঃ সোহরাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান, আ’লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মেজবাহ উদ্দিন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রেনু প্রমুখ।

এছাড়াও উপজেলা আ’লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক ভাবে শাহাদত বার্ষিকী পালন করেন।


পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস পালিত পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস পালিত Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৪:৩৪:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement