পাকুন্দিয়া উপজেলা বিএনপি ও পৌর
বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাবেক
সভাপতি ইদ্রিস আলী ভূঁইয়াকে
প্রধান উপদেষ্টা, পৌর মেয়র
অ্যাডভোকেট মোহাম্মদ
জালাল উদ্দিনকে আহ্বায়ক ও
মোহাম্মদ কামাল উদ্দিনকে
সদস্যসচিব করে ১৩৭ সদস্যবিশিষ্ট
উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।
অপর দিকে হাজী মোহাম্মদ সাফি উদ্দিন মেম্বারকে আহ্বায়ক ও এস এ এম মিনহাজ
উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১৩১ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গত শনিবার রাতে
জেলা বিএনপির সভাপতি
অ্যাডভোকেট মো: ফজলুর রহমান ও
সাধারণ সম্পাদক মাজহারুল
ইসলামের যৌথ স্বারে কমিটি
দু’টি অনুমোদন করা হয়।
উক্ত কমিটি অনুমোদন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে রক্তিম শুভেচ্ছা
ও অভিনন্দন জানিয়েছেন
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আমিনুল হক (জজ মিয়া)
তিনি আশা প্রকাশ করেন যে, নতুন
নেতৃত্ব দেশ নেত্রীর ঘোষিত
সকল
আন্দোলন সংগ্রামে মুখ্য
ভুমিকা রাখবে এবং একটি
আদর্শ ও সু-সংগঠিত সংগঠনে
পরিণত করবে।
প্রেস বিজ্ঞপ্তি
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১০:৫৭:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: