হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

উদ্ভোধন হচ্ছেনা জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবন। ক্ষোভে শিক্ষার্থীরা।

১৯ তারিখেও উদ্ভোধন হচ্ছেনা
জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও
কলেজের নতুন ভবন। ক্ষোভে
শিক্ষার্থীরা।

শাহরিয়ার হৃদয়
স্টাফ রিপোর্টার,
পাকুন্দিয়া প্রতিদিন।

আগামী ১৯ তারিখ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া
উপজেলার ১ নং জাঙ্গালিয়া
ইউনিয়নে জাঙ্গালিয়া উচ্চ
বিদ্যালয় ও কলেজের নতুন ভবন
উদ্ভাবন করার কথা থাকলেও এখন
আর উদ্ভোধন হচ্ছে না। এই নিয়ে
শিক্ষার্থীদের মাঝে বেশ
ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় কতৃপক্ষের সুত্রে জানা
যায়, ১৯ তারিখ (শনিবার) নতুন
কলেজ ভবন উদ্ভাবন করার কথা
ছিল কিশোরগঞ্জ -২ (পাকুন্দিয়া
-কটিয়াদি) এর সংসদ সদস্য
আলহাজ্ব এডঃ সোহরাব উদ্দিন
সাহেবের। কিন্তু উনার কিছু
ব্যাক্তিগত কারন ও ওমরাহ
পালনে দেশের বাহিরে
চলেযান। উনি দেশে ফিরলে
অর্থাৎ ঈদের পরে এই নতুন ভবন
উদ্ভাবন করবেন।
এ দিকে কলেজের
শিক্ষার্থীদের পুরাতন ভবনে
ক্লাস করতে অনেকটা কষ্ট সাধ্য
হয়ে গেছে।

এই কলেজের দ্বাদশ শ্রেণীর শেখ
শাহীন ও শাহরিয়ার হৃদয়
বলেন,বৃষ্টির দিন আমাদের ক্লাস
করতে অনেকটাই অসুবিধা হয়।
বৃষ্টি সরাসরি ক্লাসে পরে। এবং
মাঠে এই স্কুলের মাঠে
জলাবদ্ধতা হয়ে যায়।

এই বিষয় গুলো তারাতারি
সমাধান করার জন্য এম পি
সাহেবের কাছে জোর দাবি
জানিয়েছে স্কুল এন্ড কলেজের
শিক্ষার্থীরা।

উদ্ভোধন হচ্ছেনা জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবন। ক্ষোভে শিক্ষার্থীরা। উদ্ভোধন হচ্ছেনা
জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও
কলেজের নতুন ভবন। ক্ষোভে
শিক্ষার্থীরা। Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৯:১৫:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement