হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

স্মৃতিসৌধ নেই, লেখাপড়ার খাতায় এখন 'কিরণমালা'

পোশাকের পর এবার ভারতীয়
সিরিয়ালের প্রভাব পড়েছে
কমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার খাতায়।
পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন দোকানে পাঠ্যপুস্তকের সঙ্গে স্কুল শিক্ষাথীদের
হাতে শোভা
পাচ্ছে ভারতীয় সিরিয়ালের নায়ক-
নায়িকাদের ছবিসংবলিত মলাটের খাতা।
বিক্রিও হচ্ছে দেদারসে।

ক্রেতারা জানালেন, এসব খাতা শিশুদের
কাছে বিক্রি করা দৃষ্টিকটু হলেও এর চাহিদা ব্যাপক। তাই তারা বিক্রি করছেন।

স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা
জানালেন, মায়েরা ভারতীয়
চ্যানেলের সিরিয়ালের প্রতি আসক্ত হওয়ায় শিশু- শিক্ষার্থীরাও এতে আসক্ত হচ্ছে।
এরই প্রভাব পড়েছে
খাতায়। একটি হচ্ছে
কিরণমালা খাতা।
এর মলাটে স্টার
জলসার 'কিরণমালা'
সিরিয়ালের প্রধান
চরিত্রের অভিনেত্রীর বড়
ছবি রয়েছে।
পাশেই লেখা রয়েছে রূপকথার
রাজকন্যা
কিরণমালা কি
পারবে অচিনপুরের
সুখ ফিরিয়ে আনতে?
মলাটের নিচে
অংশে রাখা
হয়েছে
শিক্ষার্থীদের ও
বিদ্যালয়ের নাম,
শ্রেণি, শাখা,
বিষয় এবং রোল
লেখার জায়গা।
একইভাবে 'পাখি'
খাতাতেও শোভা
পাচ্ছে
চরিত্রটিতে অভিনয়
করা অভিনেত্রী ও
এক অভিনেতার ছবি।
পাশেই লেখা
রয়েছে
সিরিয়ালের নাম
'বোঝে না সে
বোঝে না'।

পাকুন্দিয়া উপজেলার
বিভিন্ন কোচিং,
স্কুলের সামনে
দোকানগুলোতে
ভালোই বিক্রি
হচ্ছে এসব খাতা।
একেকটি খাতা ১০
টাকা করে কিনছে
শিক্ষার্থীরা।
কয়েকজন বিক্রেতা
বললেন, এসব খাতা
বিক্রি করতে
তাদের খারাপ
লাগে। কিন্তু
চাহিদা থাকায়
এবং ব্যবসায়িক
প্রতিযোগিতায়
টিকে থাকার জন্য
তারা এসব খাতা
বিক্রি করতে বাধ্য
হচ্ছেন।

শিক্ষার্থীদের
হাতে এমন খাতা
দেখে শিক্ষকেরাও
বিব্রত। কয়েক জন
শিক্ষক জানান,
এতদিন শহীদ মিনার,
জাতীয় স্মৃতিসৌধ,
মুক্তিযোদ্ধ,
গ্রামবাংলার এবং
কবি-সাহিত্যিকের
ছবি দিয়ে করা
প্রচ্ছদের খাতা
ব্যবহার করতে দেখা
গেছে। এখন শিক্ষা
উপকরণেও পড়েছে
ভারতীয়
সিরিয়ালের
প্রভাব। 'বোঝে না
সে বোঝেনা'
সিরিয়ালে পাখি
চারিত্রে
অভিনয়কারীর
পোশাকে (পাখি
ড্রেসে) আকৃষ্ট হয়ে
কিনতে না পেরে
বাংলাদেশে
একাধিক কিশোরীর
আত্মহত্যার ঘটনা
ঘটে। পাশাপাশি
সিরিয়াল দেখা
নিয়ে স্বামী-স্ত্রী
ও গৃহকমীদের মধ্যও
মারামারির ঘটনা
ঘটেছে।

পাকুন্দিয়া উপজেলার সুশীল সমাজের
লোকেরা মনে করেন এসব ভারতীয়
টিভি চ্যানেল
আমাদের দেশীয় সংস্কৃতিকে ধ্বংস
করে দিচ্ছে। তাই
তারা এই সব
চ্যানেল বন্ধের ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসক এসব অশ্লিল খাতা বন্ধে দ্রুত কাযক্রম
শুরু করার জোর দাবি জানান।

প্রতিবেদক : মোঃ রুবেল, চরকাওনা
স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া প্রতিদিন।

সম্পাদনা : নূরুল জান্নাত মান্না
সম্পাদক, পাকুন্দিয়া প্রতিদিন।

স্মৃতিসৌধ নেই, লেখাপড়ার খাতায় এখন 'কিরণমালা' স্মৃতিসৌধ নেই, লেখাপড়ার খাতায় এখন
'কিরণমালা'
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৬:৩৯:০০ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement