হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নূরুল জান্নাত মান্না
পাকুন্দিয়া সদর,
পাকুন্দিয়া প্রতিদিন।

এলজিইডি‘র নর্দার্ন। বাংলাদেশ
ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট
প্রজেক্টের আওতায় পাকুন্দিয়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের
জন্যে ভিশনিং (রূপকল্প) অনুশীলন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (মমঙ্গলবার) পৌরসভা চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন
পৌর মেয়র অ্যাডভোকেট
মো. জালাল উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন, রিজিওনাল
টিম লিডার অজিত কুমার
চক্রবর্তী, পৌর সচিব সৈয়দ
শফিকুর রহমান, সাবেক
ইউপি চেয়ারম্যান মো.
সালাহউদ্দিন মলাই ও
আবদুল জব্বার ভূঁইয়াসহ আরো অনেকে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌর কাউন্সিলর মো : রুহুল আমীন, মো:  নজরুল ইসলাম আকন্দ, মো: সুজন লাট, মো : আসাদ মিয়া, মো : স্বপন
মিয়া, মো: আ: কুদ্দুস, মহিলা কাউন্সিলর
তাসলিমা সুলতানা, পাকুন্দিয়া পৌরসভার
উন্নয়ন পরিকল্পনা কমিটির অন্যতম সদস্য মো: এনামুল হক হৃদয়, প্রমুখ।

পাকুন্দিয়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত পাকুন্দিয়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৯:০৯:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement