মানিক আহমেদ
সাভার থেকে ছিনতাই হওয়া
একটি বাস পাকুন্দিয়ায় উদ্ধার
হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে
উপজেলার পুলেরঘাট এলাকা
থেকে মা-বাবার দোয়া
পরিবহনের বাসটি (ঢাকা
মেট্রো ব-১৪-৩৪০৮) উদ্ধার করে
পুলিশ। জামালপুর-ঢাকা রুটে
চলাচলকারী বাসটি রোববার
রাত ১১টার দিকে সাভারের
জিরানী এলাকা থেকে ৭
জনের একটি ডাকাতদল ছিনতাই
করে। পরে ডাকাতদলের সদস্যরা
এটিতে ভৈরব-কিশোরগঞ্জ রুটের
যাত্রী তুলে পথে পথে
যাত্রীদের সর্বস্ব লুট করে। গতকাল
দুপুর ১টার দিকে বাসটি
পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকা
অতিক্রম করার সময় বাসের এক
যাত্রী ডাকাত বলে চিৎকার
দিলে এলাকাবাসী এগিয়ে
গিয়ে বাসটিকে আটক করে। খবর
পেয়ে সেখানে ডিউটিরত
আহুতিয়া তদন্ত কেন্দ্রের এএসআই
মাঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশ
বাসটি থেকে জিম্মি করা ৫ জন
যাত্রী এবং বাসের চালক
বাশার, সুপারভাইজার জিহাদ
মিয়া শাহীন এবং দুই হেলপার
আতাউর রহমান ও আবদুর রহিমকে
উদ্ধার করে। এ সময় জনতার হাতে
মিরাজ (২৫) নামে ডাকাতদলের
আটক এক সদস্যকে পুলিশে সোপর্দ
করা হয়। ডাকাতদলের সদস্য
মিরাজ কুষ্টিয়ার কুমারখালী
উপজেলার পানতি গ্রামের
কাবলি উদ্দিন খাঁর ছেলে। সে
সাভার এলাকায় বসবাস করে।
পাকুন্দিয়া থানার ওসি হাসান
আল মামুন জানান, রোববার রাত
১১টার দিকে সাভারের
জিরানী এলাকার একটি
পাম্পের কাছে রাখা
বাসটিতে কৌশলে ছিনতাই
চক্রের সাত সদস্য ঢুকে বাসের
চালকসহ ৪ জনের হাত-পা বেঁধে
বাসটি ছিনতাই করে। পরে
তারা সার্ভিস বাসের মতো
বিভিন্ন স্টপেজ থেকে যাত্রী
তোলে। বাসে ওঠা যাত্রীদের
সর্বস্ব কেড়ে নিয়ে তাদের দু-এক
স্টপেজ পরে নামিয়ে দেয়া
হতো। এভাবে ভৈরব হয়ে
পুলেরঘাট আসার পথে পিরুজপুর
থেকে ৩ জন এবং কটিয়াদী
থেকে ২ জন যাত্রী তুলে
অস্ত্রের মুখে তাদেরও টাকা-
পয়সা কেড়ে নেয়। পরে
পুলেরঘাট এলাকায় একজন
যাত্রীর চিৎকার শুনে
এলাকাবাসী এগিয়ে গিয়ে
বাসটি আটক করে। এ সময়
ছিনতাইচক্রের এক সদস্য
এলাকাবাসীর হাতে ধরা
পড়লেও বাকিরা পালিয়ে যায়।
আটক ছিনতাই চক্রের সদস্য
মিরাজকে এ ব্যাপারে
জিজ্ঞাসাবাদ ছাড়াও যথাযথ
আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে
বলেও ওসি হাসান আল মামুন
জানান।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১০:৩১:০০ PM
Rating:
কোন মন্তব্য নেই: