হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

হাতি দিয়ে চাঁদাবাজি!

মোঃ আরমান হোসেন
পুলেরঘাট থেকে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার
পুলেরঘাট এলাকার ঢাকা-
কিশোরগঞ্জ মহাসড়কে গতকাল শুক্রবার (ঈদের দিন) দুপুরে ঘটেছে এক অভিনব ঘটনা।
মহাসড়কে কোনো যানবাহন
দেখলেই তার পথ আগলে
দাঁড়িয়ে গেছে একটি হাতি।
শুঁড় বাড়িয়ে দিয়েছে ‘চাঁদা’র
জন্য। টাকা না দিয়ে মহাসড়ক
পার হতে পারেনি ট্রাক, বাস,
অটোরিকশা এমনকি
মোটরসাইকেলও।

ঈদের পূর্বে এই হাতি দিয়ে চাঁদা নেয়া হত সর্বনিম্ন ১০টাকা কিন্তু গতকাল ঈদ উপলক্ষ্যে চাঁদা
নেওয়া হল সর্বনিম্ন ২০ টাকা।
আর এইসব কিছু কম বেশি টাকা নিবে কিনা তা নিয়ন্ত্রণ করছিল হাতির উপর বসা
লোকটি। এই অবৈধ চাঁদাবাজির জন্য
মানুষের ভূগান্তি, রাস্তায় গাড়ি
দাড় করিয়ে  চাঁদা আদায়ের কারণে সৃষ্টি হলো যানজটের।

সম্পাদনা : নূরুল জান্নাত মান্না

হাতি দিয়ে চাঁদাবাজি! হাতি দিয়ে
চাঁদাবাজি! Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৩:১৫:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement