হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় পুলিশি বাধায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড

পাকুন্দিয়ায় পুলিশি বাধায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড

নূরুল জান্নাত মান্না
পাকুন্দিয়া প্রতিদিন

পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী গ্রামে 'ইসলামী সাংস্কৃতিক পরিষদ' ও কুমরী গ্রামবাসীর প্রচেষ্টায় আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশি বাধায় পণ্ড
হয়ে গেছে। গতকাল (সোমবার)
বিকালে কুমরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এ বিষয়ে অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক সুলতান আফজাল আইয়ূবী জানান, অনেক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শুরু করেছিলাম আমাদের এ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষ্যে ভৈরব থেকে সাউন্ড এনেছিলাম ও আমাদের অনুষ্ঠানের অতিথি লাব্বাইক শিল্পী গোষ্টীর সকল শিল্পীবৃন্দও চলে
এসেছিল।
মাইক অন করা হল একটি সংগীতও গাওয়া হল।  এমন সময় দুইজন
পুলিশ আসলেন, তথ্য নিলেন তারপর
বললেন, এখানে অনুষ্ঠান হবে না।
উপর থেকে ওসি স্যারের করা
নির্দেশ।  আয়োজন করলে গ্রেপ্তারী পরোয়ানা জারি হতে পারে।

তিনি আরো বলেন, মেম্বার,  চেয়ারম্যান মহোদয়গণের মাধ্যমে পাকুন্দিয়া থানায় যোগাযোগ করলেও কোন লাভ হয়নি।


পাকুন্দিয়ায় পুলিশি বাধায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড পাকুন্দিয়ায় পুলিশি বাধায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ১১:১৯:০০ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement