মোঃ রুবেল
জাংগালিয়া প্রতিনিধি
পাকুন্দিয়া প্রতিদিন
পাকুন্দিয়া উপজেলা জাংগালিয়া ইউনিয়নের চরকাওনার মুনিয়ারিকান্দা গ্রামের নন্দা বাড়ির লিবিয়া প্রবাসি বাদল তার রোজগার করা টাকা দেশে পাঠানোর জন্য লিবিয়া ব্যাংক বন্ধ থাকায় টাকা পাঠানোর আর কোনো উপায় ছিল না। ফলে সে তার সহকর্মী কিশোরগঞ্জ জেলার নিকলী থানার বাদশা প্রাথমিক বিদ্যালয়ের সাথের বাড়ির আলি আকবরের ছেলে মোঃ খাইরুল ইসলামকে ৪ লক্ষ ৪০ হাজার টাকা
নিয়ে দেশে পাঠায় বাদলের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সে দেশে ফিরলেও এখনো এই টাকা ফেরত দেয়নি।
প্রতারিত বাদলের বাবা একাধিকবার তাদের বাড়িতে গেলে, সে বাদলকে চিনেনা ও টাকার কোনরকম লেনদেনও নেই বলে দাবী করে প্রতারক খাইরুল।
এদিকে টাকা না পেয়ে এখন পথে বসতে চলেছে অসহায় বাদলের পরিবার।
ছবি ক্যাপশন : প্রতারক খাইরুলের ছবি
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৫:৩৫:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: