হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় ৩ এমপির মতবিনিময়ে ব্রীজ নির্মাণের সিদ্ধান্ত

মানিক আহমেদ

পাকুন্দিয়া উপজেলার চরআলগী
গ্রামে মত বিনিময়ে মিলিত ৩
এমপিই ব্রীজ নির্মাণের
সিদ্ধান্তে একমত হলেন। শুক্রবার
নারায়ণগঞ্জ-৪ নির্বাচনী
এলাকার সংসদ সদস্য একেএম
শামীম ওসমান ওই গ্রামের
জাবির ফকিরের বাড়িতে
বেড়াতে আসেন। ওই সূত্রে
যোগাযোগ হয় কিশোরগঞ্জ-২
নির্বাচনী এলাকার সংসদ সদস্য
অ্যাডভোকেট মোঃ সোহরাব
উদ্দিন ও ময়মনসিংহ-১০
নির্বাচনী এলাকার সংসদ সদস্য
ফাহ্মী গোলন্দাজ বাবেল-এর
সঙ্গে। মধ্যাহ্ন ভোজের পর মত
বিনিময় করেন ৩ এমপি। ৩ জনই
দত্তেরবাজার মুনিয়ারিকান্দা
ব্রীজ নির্মাণের বিষয়ে
আলোচনা করেন। আসন্ন সংসদ
অধিবেশনে ৩ এমপি ওই ব্রীজটি
নির্মাণের দাবী জানাবেন
বলে অভিমত ব্যক্ত করেন। চরআলগী
গ্রামের সাবেক ইউপি মেম্বার
আবদুর রাজ্জাকসহ স্থানীয়রা
জানান, ব্রীজ না থাকার
কারণে দত্তেরবাজারসহ
ভাওয়াল অঞ্চলে যোগাযোগে
র্দূভোগ পোহাতে হচ্ছে। কারণে
প্রায় ১ কিলো মিটার চরের মধ্য
দিয়ে হেটে গিয়ে ব্রহ্মপুত্র নদ
পারাপার হতে হয়। তাছাড়াও
সন্ধার পর থেকে চরের পথে
অনেকেই ছিনতাইকারী ও চোর-
ডাকাতদের কবলেও পড়ছেন।
ব্রীজটি নির্মাণ হলে দু’অঞ্চলের
মানুষেরই উপকৃত হবে।

পাকুন্দিয়ায় ৩ এমপির মতবিনিময়ে ব্রীজ নির্মাণের সিদ্ধান্ত পাকুন্দিয়ায় ৩ এমপির মতবিনিময়ে ব্রীজ নির্মাণের সিদ্ধান্ত Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ১:৩৫:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement