নিজস্ব প্রতিবেদক
‘সবার জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ এই শ্লোগানকে ধারণ করে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল (বৃহস্পতিবার) জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াশ এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
ইউএনও মোহাম্মদ মোশাররফ হোসেন খাঁন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রকৌশলী আবু জাকারিয়া, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ,
ব্র্যাক ওয়াশের জেলা ব্যবস্থাপক জোসনা
আক্তারসহ আরো অনেকে।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১:৫৬:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: