নিজস্ব প্রতিবেদক
পীর সাহেব চরমোনাইর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার সকালে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মুহা. আহসান উল্লাহ রতনের সভাপতিত্বে পাকুন্দিয়া নামা বাজার টিএন্ডটি রোড সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন, পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহা. সাকিবুল হাসান সুমন, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মুহা. মারুফ বিল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল জান্নাত মান্না, মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহা. নাজমুল হুদা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহা. জিয়াউল হক।
আরো উপস্থিত ছিলেন জাংগালিয়া ইউনিয়ন ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুহা. আমীর-উল হক, পৌর ছাত্র আন্দোলনের নেতা মুহা. মাহবুবুর রহমান, মুহা. ইব্রাহিম, প্রমুখ।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৬:৪৪:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: