হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

সোমবার বিকেলে উপজেলার নারান্দী নূরপুর যুব সংঘ ঘোড়া দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে।

এতে নওগা, নরসিংদী, টাঙ্গাইল, বরগুনা, ময়মনসিংহ, গাজিপুর ও জেলার প্রতিযোগিরা অংশ গ্রহণ করে। ১ম গ্রুপে নওগার তাসলিমাসুলতানা, ২য় গ্রুপে গাজীপুরের শাহরিয়ার ও ৩য় গ্রুপে উপজেলার নারান্দী গ্রামের হাবিবুর রহমান হাবু প্রথম স্থান লাভ করে।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) নির্বাচনী এলাকার এমপি ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয়স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন।

শিল্পপতি আবদুল মান্নান মানিকের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন খাঁন, ওসি (ইনচার্জ)হাসান আল মামুন, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলামম খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক হীরা, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি আবদুল হাকিম, সাবেক ভিপি ফরিদ উদ্দিন,সাবেক ভিপি হেলাল উদ্দিন,সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এখলাছ উদ্দিন প্রমুখ।

অত্র এলাকায় প্রায় ৩ যুগ পরঘোড়া দৌঁড় প্রতিযোগিতায় ১৫/২০ সহস্রাধিক মানুষ জনের সমাগম ঘটে ছিল। উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।

পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৭:২৫:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement