হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় পুলিশি বাধায় ওয়াজ মাহফিল বন্ধ

নিজস্ব প্রতিবেদক,

১৪ই ডিসেম্বর পাকুন্দিয়ায় পৌর
সদর বরাটিয়া গ্রামে যুব
সমাজের ব্যানারে ওয়াজ
মাহফিলের প্রস্তুতি চলছিল।
প্রতিপক্ষের মাহফিলকে কেন্দ্র
করে আইন শৃক্সখলা অবনতির
আশঙ্কায় শনিবার পুলিশ গিয়ে
প্যান্ডেল নির্মাণ কাজ বন্ধ করে
দিয়েছে। জানা যায়, আগে ১৬ই
নভেম্বর নবগঠিত হাফেজিয়া ও
ইয়াতিমখানার উদ্যোগে
কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্
দিয়া) নির্বাচনী এলাকার
সংসদ সদস্য অ্যাডভোকেট
সোহরাব উদ্দিনকে প্রধান
অতিথি করে ও মাওলানা ড.
শফিকুল ইসলামের সভাপতিত্বে
ওয়াজ মাহফিল হয়। প্রতিপক্ষ
উপজেলা পরিষদের চেয়ারম্যান
রফিকুল ইসলাম রেনুকে প্রধান
অতিথি ও একই গ্রামের
মাওলানা আস্আদ উল্লাহকে
সভাপতি করে ওয়াজ মাহফিল
আয়োজনের প্রস্তুতি নেয়।
মাহফিলের আয়োজক রতন মিয়া
জানান, আমরা রেনু ভাইকে
প্রধান অতিথি ও আস্আদকে
সভাপতি করায় প্রতিপক্ষ ক্ষুব্ধ
হয়ে পুলিশ দিয়ে আমাদের
মাহফিল বন্ধ করে দিয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান
ও উপজেলা আওয়ামী লীগের
ভারপ্রাপ্ত আহ্বায়ক রফিকুল
ইসলাম বলেন, অনুষ্ঠানে আমাকে
প্রধান অতিথি করায়
রাজনৈতিক আক্রোশের কারণে
পুলিশ তা বানচাল করে দিতে
মাহফিলের প্যান্ডেল ভেঙে
ফেলেছে। প্রসঙ্গে এমপি’র
সমর্থিত উপজেলা ছাত্রলীগের
আহ্বায়ক এখলাছ উদ্দিন বলেন,
আমার গ্রামে জামায়েতের
বির্তকিত নেতা মাওলানাকে
সভাপতি করে ওয়াজ মাহফিল
করবে এটি কোন অবস্থাতেই
মেনে নেয়া যায় না। ওসি
(ইনচার্জ) হাসান আল মামুন বলেন,
এলাকাবাসী ওই ওয়াজ
মাহফিলের আপত্তি জানিয়ে
অভিযোগ জানালে একটি
জিডি করা হয়। তারই
প্রেক্ষিতে আইন শৃঙ্খলা অবনতির
আশঙ্কায় এ মাহফিল বন্ধ করা
হয়েছে। তবে পুলিশ সুপার
সাহেবের লিখিত অনুমতি
পেলে ওয়াজ মাহফিল করতে
পারবে, তা আয়োজকদেরকে
বলে দেয়া হয়েছে।

পাকুন্দিয়ায় পুলিশি বাধায় ওয়াজ মাহফিল বন্ধ পাকুন্দিয়ায় পুলিশি বাধায় ওয়াজ মাহফিল বন্ধ Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৩:৫৪:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement