নূরুল জান্নাত মান্না : যথাযথ আনন্দঘন ও
উৎসবমুখর পরিবেশে বুধবার পাকুন্দিয়ায়
বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা
প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক
সংগঠন ও বেসরকারি
প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন কর্মসূচি
পালন করেছে। রাত ১২টা
১মিনিটে তোপধ্বনি স্থানীয়
শহীদ মিনারে পুষ্পস্তর্বকের মধ্য
দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়।
বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান
রফিকুল ইসলাম রেনু, ইউএনও
মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন,
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার
মিসবাহ উদ্দিন ও ওসি হাসান আল
মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য
র্যালি বের হয়। পাকুন্দিয়া মডেল
উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজসহ
বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য
অ্যাডভোকেট সোহরাব উদ্দিন
সমর্থিত সাবেক ভিপি আব্দুল
হাকিম, ফরিদ উদ্দিন, হেলাল
উদ্দিন, শফিকুল ইসলাম ও ছাত্রলীগ
আহ্বায়ক এখলাছ উদ্দিনের
নেতৃত্বে বিজয় মিছিল প্যারেড
গ্রাউন্ডে গিয়ে মিলিত হয়।
এছাড়াও জাতীয় শ্রমিকলীগের
উপজেলা আহ্বায়ক আউয়াল শেখ
আশরাফীর নেতৃত্বে একটি বিজয়
মিছিল অনুষ্ঠিত হয়। পরে স্থানীয়
শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তর্বক
অর্পণ করে।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৯:৩৭:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: