নূরুল জান্নাত মান্না: মহান বিজয় দিবস উপলক্ষ্যে পাকুন্দিয়ার পৌর সদর চর লক্ষীয়া একতা যুব সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পাকুন্দিয়া বাজার কমিটির সাবেক সভাপতি দুলাল সাহেবের বাড়ি সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে লাল দল বনাম সবুজ দল। লাল দলের অধিনায়ক ছিলেন এ্যাড. রাসেল ও সবুজ দলের অধিনায়ক ছিলেন প্রভাষক রুবেল। খেলায় লাল দলকে ৭উইকেটে পরাজিত করে সবুজ দল। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মোঃ জীবন।
পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোহাগের সভাপতিত্বে পুরস্কার বিতরনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের
সভাপতি জনাব ইদ্রিস আলী সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মকবুল হোসেন সরকার, জনাব মজিবুর রহমার, সৌদিআরব প্রবাসী জনাব মোঃ সোহেল, রাসেল মাষ্টার প্রমুখ।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১০:০৮:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: