নিজস্ব প্রতিবেদক :
পাকুন্দিয়ায় সন্ত্রাসী হামলার
শিকার পাকুন্দিয়া ডিগ্রি কলেজ
ছাত্র সংসদের সাবেক ভিপি ও
জেলা যুবলীগের সদস্য ফরিদ উদ্দিনকে
সম্বর্ধনা দিয়েছে ভক্ত-সমর্থক
নেতাকর্মীরা। আজ শনিবার সন্ধায়
পৌর সদর ডাকবাংলার প্রাঙ্গণে
সমম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-
পাকুন্দিয়া) নির্বাচনী এলাকার
সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয়
স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট
মোঃ সোহরাব উদ্দিন এমপি।
পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র
সংদদের সাবেক ভিপি ও আওয়ামী
লীগ নেতা আবদুল হাকীমের
সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য
রাখেন- ওসি (ইনচার্জ) হাসান আল
মামুন, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের
অধ্যক্ষ কফিল উদ্দিন, জেলা যুবলীগের
যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট মীর
সোহেল, জেলা শ্রমিকলীগের
উপদেষ্টা আতিকুল্লাহ ছিদ্দিক মাসুদ,
ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ
নেতা মোস্তফা কামাল আকন্দ,
সাবেক ভিপি ও যুবলীগ নেতা
হেলাল উদ্দিন, সাবেক ভিপি ও
যুবলীগ নেতা শফিকুল ইসলাম,
নারান্দী ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক এমদাদুল হক এমাদ,
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক
এখলাছ উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, ১৭ই জানুয়ারি রাতে বাড়ি
ফিরার পথে অজ্ঞাত সন্ত্রাসীদের
হামলায় সাবেক ভিপি ফরিদ উদ্দিন
আহত হন। তিনি পৌর নির্বাচনে
আওয়ামী লীগ থেকে মনোনয়ন
প্রত্যাশী প্রার্থী এবং কিশোরগঞ্জ-২
(পাকুন্দিয়া-কটিয়াদী) নির্বাচনী
এলাকার এমপি অ্যাডভোকেট
সোহরাব উদ্দিনের ঘনিষ্ঠ নেতা।
মেয়র পদে প্রার্থী হওয়ায় দলীয়
কোন্দলের জের হামলার শিকার হন
মর্মে পরিবারের পক্ষে জানালে,
১৯শে জানুয়ারি ‘হামলার ঘটনায়’
দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ
প্রকাশ হয়। ঘটনায় আহতের ছোটভাই
একরাম হোসেন টিপু বাদী হয়ে
অজ্ঞাত ৭-৮ জনের নামে মামলা
দায়ের করেন। ঘটনায় মঙ্গলবাড়িয়া
কামিল মাদ্রাসার নাইটগার্ড
মিজানুর রহমান মোহাদ্দেস ও পৌর
এলাকার নিশ্চিন্তপুর গ্রামের গোলাপ
মিয়ার পুত্র রাসেলকে গ্রেপ্তার
করে। ভিপি ফরিদ দির্ঘদিন ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতাল ও
প্রাইভেট কিনিকে চিকিৎসাধীন
ছিলেন। অতঃপর সুস্থ্য হয়ে ফিরে
আসায় সমর্থক নেতাকর্মীরা এ সম্বর্ধনার
আয়োজন করে।
সর্বশেষ সংবাদ
পাকুন্দিয়ায় ভিপি ফরিদকে সম্বর্ধনা
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৫:২৫:০০ AM
Rating:
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই: