ছাইদুর রহমান নাঈম : কটিয়াদী থেকে
পাকুন্দিয়া প্রতিদিন
ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশে। ছয় ঋতুর এই বাংলাদেশে ষড়ঋতুর রাজা
পাতাঝড়া বসন্ত। আবহমান বাংলার সৌন্দর্যের রাজা বলে পরিচিত গ্রীষ্মকাল।
ফাগুনের ছোঁয়ায় পলাশ-শিমুলের বনে লেগেছে আগুন রাঙা ফুলের মেলা। শীতের
জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এলো বাংলার বুক চিরে মাতাল করা ঋতুরাজ বসন্ত। রঙিন বনে ফুলের সমারোহে প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সাজে, তেমনি নতুন সাজে যেন সেজেছে কটিয়াদী উপজেলার আম বাগানগুলো। আমের মুকুলে ভরপুর আর ঘ্রাণে উপজেলার সর্বত্র জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তাকে।
শোভা ছড়াচ্ছে নিজস্ব মহিমায়। মুকুলে মুকুলে ভরে গেছে বাগানগুলো প্রায় ৬০
শতাংশ গাছেই এসেছে মুকুল। বাগান মালিক, কৃষিবিদ, আমচাষিরা আশা করছেন বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকুলে থাকলে এবার
জেলার সর্বত্রই আমের বাম্পার ফলন হবে।
আমচাষী ও বাগান মালিকরা বাগানে
পরির্চচা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। অবশ্য গাছে মুকুল আশার আগে
থেকেই গাছের পরির্চচা করে আসছেন তারা। যাতে করে গাছে মুকুল বা গুটি
বাঁধার সময় কোন সমস্যার সৃষ্টি না হয়। উপজেলার সব ইইউনিয়নে কিছু না কিছু
আমের বাগান রয়েছে। এর মধ্যে বেশি পরিমানে চোখে পড়ে বানিয়াগ্রাম, মসুওয়া,
জালালপুর, গচিহাটা,
সারিবদ্ধ গাছে ভরপুর আমের মুকুল যেন শোভা ছড়াচ্ছে তার নিজস্ব মহিমায়। এ
উপজেলা ফজলি, খিড়সা, মোহনা, অন্যান্য জাতের আম চাষের উপযুক্ত হওয়ায়
চাষীরা নিজ উদ্যোগে প্রথমে জেলার বিভিন্ন স্থান থেকে চারা সংগ্রহ করে
আমের বাগান সৃজন করলেও বর্তমানে তারা নিজেরাই চারা উৎপাদন করে তাদের
ভাগ্য উন্নয়নের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুফলও পেয়েছেন
অনেকেই।
বনগ্রামের দাসের গ্রামের কৃষক কালাম জানান, পুরোপুরিভাবে এখনো সব গাছে
মুকুল আসেনি। কয়েকদিনের মধ্যেই সকল গাছেই মুকুল চলে আসবে। আমি আম বাগান থেকে অনেক টাকা আয় করেছি।
একই গ্রামের ওহেদুল ইসলাম মিলন জানান, তার পুকুরের চারপাশ জুড়ে বিভিন্ন
জাতের আম গাছ রয়েছে। মুকুল আসার শুরুতে তিনি বিভিন্ন পোকার আক্রমণ থেকে বাচাঁর জন্য ওষুধ ছিটিয়ে থাকেন। এতে ফলন অনেক ভালো পাওয়া যায়।
তারা আরো জানান, ক্ষতিকারক পোকার আক্রমণ কম থাকায় এবার কাঙ্খিত ফলনের
আশা করছেন আম চাষিরা।
সুবিধাভোগীদের সুফল দেখে চাষিরা আম চাষে উৎসাহিত হয়ে নিজ নিজ উদ্যোগে নতুন নতুন বাগান করছেন।
ধীরে ধীরে এ উপজেলা জুড়ে সম্পসারিত হচ্ছে আমের বাগান
ছাইদুর রহমান নাঈম
কটিয়াদী, কিশোরগঞ্জ।
01756-698300
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৮:৩৫:০০ PM
Rating:
কোন মন্তব্য নেই: