পাকুন্দিয়ায় আহুতিয়া তদন্ত কেন্দ্রের
পুলিশ অভিযান চালিয়ে নেশা
জাতীয় ১০৫ পিস ইনজেকশন ও ১ কেজি
গাঁজাসহ পাটুয়াভাঙা ইউনিয়ন
পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য
এনায়েত হোসেন (৩২)সহ ৪ জনকে
গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত
অন্যরা হচ্ছেন উপজেলার মাইজহাটি
গ্রামের আবদুর রহিম (৫২), আদর্শপাড়া
গ্রামের নাজিম উদ্দিন (৩৫) ও
শিমুলিয়া গ্রামের আল আমিন (২০)।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের
ভিত্তিতে রবিবার রাতে উপজেলার
কালিয়াচাপড়া এলাকার মাহবুব
আলমের নার্সারীতে অভিযান
চালিয়ে তাদেরকে গ্রেপ্তার
করেছে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই
মতিউর রহমান জানান, মাদক আইনে
মামলা দিয়ে আজ সোমবার আদালতে
সোপর্দ করা হয়েছে।
পাকুন্দিয়ায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার
৪
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৪:৩২:০০ PM
Rating:
কোন মন্তব্য নেই: