হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় মামলা প্রত্যাহারের জন্য হত্যার হুমকি

মোঃ আরমান হোসেন
চন্ডিপাশা ইউনিয়ন প্রতিনিধি
পাকুন্দিয়া প্রতিদিন
পাকুন্দিয়া উপজেলার ঠুটারজঙ্গল গ্রামের মৃত শাহ শেখ তাহশেন উদ্দিনের স্ত্রী
আকলিমা খাতুনকে (৪৫) মামলা তুলে নিতে আসামিরা হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিধবা আকলিমা খাতুন অভিযোগ করেন, ২০১৪ সালের ২৩ জানুয়ারি তার স্বামী শাহ শেখ তাহশেন উদ্দিন মারা গেলে একই এলাকার রিটন ও জমশেদ গং ভয়ভীতি
দেখিয়ে জমিজমা ও বাড়ি দখলের চেষ্টা করে।
আকলিমা খাতুন ঘটনাটি এলাকাবাসীকে জানালে রিটন ও জমশেদ গং ক্ষিপ্ত হয়ে ২০১৪ সালের ১৩ অক্টোবর সকালে বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাংচুর ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে
নিয়ে যায়। এ সময় আকলিমা খাতুন
বাধা দিলে তারা তাকে মারধর ও লাঞ্ছিত করে। এ ব্যাপারে ওই বছরের ২২ অক্টোবর আকলিমা খাতুন বাদী হয়ে ৫ জনকে আসামি করে কিশোরগঞ্জ ৩নং আমল গ্রহণকারী আদালতে একটি মামলা করেন।
আদালতে সাক্ষী দেয়ার অপরাধে
চলতি বছরের ২৯ জানুয়ারি আসামিরা সাক্ষী আজিজুল হক ও জাহিদুল
হককে মারধর করে এবং বাদী আকলিমা খাতুনকে মামলা তুলে নেয়ার জন্য হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আকলিমা খাতুন শনিবার পাকুন্দিয়া থানায় একটি সাধারণ
ডায়রি করেছেন।
Mubarak hossain
পাকুন্দিয়ায় মামলা প্রত্যাহারের জন্য হত্যার হুমকি পাকুন্দিয়ায় মামলা প্রত্যাহারের জন্য হত্যার হুমকি Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৮:৩৭:০০ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement