মো:আরমান হোসেন
চন্ডিপাশা প্রতিনিধিঃ
.
কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা
ইউনিয়নে এখন প্রায় জমিতে টমেটো চাষ করা হয়।
যেখানে পূর্বে শষা চাষ করা হতো। দেখা যায়
চন্ডিপাশা ইউনিয়ানের কোদালিয়া গ্রামে সবচেয়ে
বেশি টমেটো চাষ করা হয়, তার পর ঘাগড়া গ্রামে
চাষ করা হয় তাছাড়া অন্য আন্য গ্রামেও অল্প অল্প
চাষ করা হয়। কোদালিয়া গ্রামের কৃষক মিজানের
কাছ থেকে জানা যায় যে তিনি বলেন, তাদের প্রতি
একক জমিতে টমেটো চাষ করিতে প্রায় দশ হাজার
টাকা খরচ হয় এবং প্রচুর পরিশ্রম করতে হয়। কারন
টমেটো ক্ষেত পোকা মাকরে খেয়ে ফেলে যার ফলে
গাছ মারা যায় এবং তাতে অনেক ক্ষতি সাধন হয়ে
থাকে। আর তার হাত থেকে রক্ষা করতে পারলে শেষ
পর্যন্ত পঞ্চশ থেকে ষাট (৫০-৬০)মন টমেটো পাওয়া
যায়। এবং বাজার দর ভাল থাকলে অনেক লাভবান
হওয়া যায়।বর্তমানে তাদের টমেটো বাজার দর
হিসাবে প্রতি কেজি দশ(১০) টাকা করে বিক্রয় করা
হচ্ছে। এভাবে চার থেকে পাঁচ (৪-৫)মাস টমেটো
ফলনের পর পুনরায় অধিকাংশ কৃষক শষা চাষ করিবে।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৮:১১:০০ PM
Rating:
কোন মন্তব্য নেই: