মোঃ আরমান হোসেন
চন্ডিপাশা ইউপি প্রতিনিধি :
পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া, চরফরাদী, সুখিয়া, চন্ডিপাশা, তারাকান্দি, আনুয়ারখালীসহ বিভিন্ন এলাকায় উচ্চ ফলনশীল টমেটোর চাষ করে সফলতার মুখ দেখছেন সহস্রধীক কৃষক। এসব এলাকায় টমেটোর চাষ করে কৃষকের ভাগ্যবদল হয়েছে। প্রথমে ২/১ জন কৃষক উচ্চ ফলনশীল জাতের টমেটোর চাষ স্বল্পপরিসরে শুরু করে লাভবান হওয়ায় এখন শত শত কৃষক
টমেটোর চাষ করছেন। বর্তমানে টমেটো চাষ এসব এলাকার প্রধান অর্থকরী ফসল হিসেবে স্থান পেয়েছে।
উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মোঃ মিজানুর রহমান জানান, এ বছর তিনি তার জমিতে টমেটোর চাষ করেছেন। সর্বমোট তার
খরচ হয়েছে প্রায় দশ হাজার টাকা এবং প্রচুর পরিশ্রম করতে হয়েছে। কারণ টমেটো ক্ষেত পোকা মাকরে খেয়ে ফেলে যার ফলে গাছ মারা যায় এবং তাতে অনেক ক্ষতি সাধন হয়ে থাকে। আর তার হাত থেকে
রক্ষা করতে পারলে শেষ পর্যন্ত ৫০-৬০মন টমেটো পাওয়া যায়। এবং বাজার দর ভাল থাকলে অনেক লাভবান হওয়া যায়।
সম্পাদনা : মান্না || ১৬/০৩/১৬ || পাকুন্দিয়া প্রতিদিন
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৮:৩১:০০ PM
Rating:
কোন মন্তব্য নেই: