হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় ইমামের সাথে ঘটেছে অলৌকিক ঘটনা

মোঃ স্বপন হোসেন
সুখিয়া ইউপি প্রতিনিধি :

পৃথিবীতে কতইনা অলৌকিক ঘটনা ঘটে। আর এ সব ঘটনা অনেকের বিশ্বাস হয়, আবার অনেকে বিশ্বাস করেন না। তবে এ সব ঘটনা সব সময় ঘটে, হঠাৎ করেই ঘটে বলে মানুষের উৎসুকের কমতি থাকে না।
আর এমনই এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের ব্যাপারী পাড়া জামে মসজিদের ইমামের সাথে।

ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা বেলা মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামায আরম্ভ করলে হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত।  বিদ্যুৎ চলে যাওয়ার পরপরই ইমাম সাহেব দেখতে পেলেন মিম্মরের বাম পাশে ফাঁকা যায়গা দিয়ে এক ধরনের  কালো বর্ণের চোখ ও মুখে কাঁটা যুক্ত এবং লম্বা চুল তাঁর দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে রয়েছে। পরে অল্প কিছুক্ষণের মধ্যেই মসজিদে আগত মুসল্লিরা মোমবাতি জ্বালায় এবং ইমাম কিছুক্ষণ কেরাত পড়া বন্ধ রাখেন। নামায শেষে ইমাম মুসল্লিদের কাছে পুরো ঘটনা বর্নণা করেন।

এই নিয়ে গ্রামে আলোড়ণ সৃষ্টি হয়েছে। গ্রামের লোকজন ও মুসল্লিদের সাথে কথা বললে তারা তার সত্যতা স্বীকার করেন।

মসজিদের মুসল্লিরা পাকুন্দিয়া প্রতিদিনকে  এর পূর্বে এই রকম ঘটনা ঘটেছে বলে জানান।

মান্না/পাকুন্দিয়া প্রতিদিন/২৮/০৩/২০১৬

পাকুন্দিয়ায় ইমামের সাথে ঘটেছে অলৌকিক ঘটনা পাকুন্দিয়ায় ইমামের সাথে ঘটেছে অলৌকিক ঘটনা Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ১০:২৫:০০ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement