হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

কবি অাসিফুজ্জামান খন্দকারের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক :

কাব্যকথা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক তরুণ কবি আসিফুজ্জামান খন্দকারের জন্মদিন পালিত হয়েছে। গত ৩০ মার্চ বুধবার ঢাকার শাহবাগ পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার হলে, কাব্যকথা সাহিত্য পরিষদের আয়োজনে এ জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় একক কবিতা সন্ধ্যা ও উন্মুক্ত কবিতা পাঠ।

পরিষদের সভাপতি প্রাকৃতজ কবি শামিমরুমি টিটনের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক জালাল খান ইউসুফীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য কবি কাজী রোজী, শুভ উদ্বোধক ছিলেন একুশে পদকে ভূষিত, জাতি সত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, প্রধান আলোচক ছিলেন
বাংলা একাডেমি শিশুসাহিত্য পুরষ্কারে ভূষিত কবি আসলাম সানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক সিরাজুল করিম, বিজ্ঞান
কবিতা আন্দোলনের সভাপতি কবি হাসনাইন সাজ্জাদী, বিশিষ্ট অভিনেতা ও আবৃত্তি শিল্পী ড.
শাহাদাত হোসেন নিপু, বিশিষ্ট ছড়াশিল্পী জগলুল হায়দার। উপস্থিত ছিলেন অমিল ছড়ার প্রর্বত্ক, বাংলা একাডেমি শিশুসাহিত্য পুরষ্কারে ভূষিত ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক কবি আমীরুল ইসলাম, ছড়াকার আখতারুজ্জামান চিরূ, কবি মাজেদা
রফিকুন নেছা ।মূল প্রবন্ধ পাঠ করেন কাব্যকথা সাহিত্য পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি কবি ও গল্পকার মোহাম্মদ আল মনির, কবির কবিতা আবৃত্ত্বি করেন বিশিষ্ট আবৃত্ত্বি শিল্পী কবি মনিরুজ্জামান
পলাশ, স্বাগত ভাষণ প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক, মাসিক কাব্যকথা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি কথাশিল্পী সুফিয়া বেগম, শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির
সদস্য সচিব কবি মিলন সব্যসাচী, শুভেচ্ছা জ্ঞাপন করেন অনুশীলন সাহিত্য পরিষদের সভাপতি কবি সৈয়দ রনো, সিয়ির সহ-সভাপতি বিশিষ্ট
অভিনেতা এবি এম সোহেল রশিদ, কবি গিয়াস উদ্দিন চাষা, কবি কামরুজ্জামান কায়েম, কবি এইচ আই হামজা, বীরমুক্তিযোদ্ধা আজগর আলী
চৌধুরী, কবি আলমগীর খোরশেদ, কবি সাঈদ জোবায়েদ, কবির মামা মলং জাহাঙ্গীর আলম, ঢাকাস্থ পাকুন্দিয়া যুবফোরামের আহ্বায়ক মো. মজিবুর
রহমান, সদস্যসচিব ব্যাংকার আজিজুল হক, যুগ্ম আহ্বাবায়ক এ্যাডভোকেড জাকির হোসেন লিংকন, তারা এ তরুণ কবিকে ফুলের মালা পরিয়ে
শুভেচ্ছা জানান।



পাকুন্দিয়া প্রতিদিন পবিবারের পক্ষ্য থেকে কবি আসিফুজ্জামান খন্দকারের
জন্মবার্ষিকীতে শুভেচ্ছা


কবি অাসিফুজ্জামান খন্দকারের জন্মদিন পালিত কবি অাসিফুজ্জামান খন্দকারের জন্মদিন পালিত Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ১:১২:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement