শুরু হচ্ছে পাকুন্দিয়ার ঐতিহ্যবাহী পোড়াবাড়ীয়া মেলা
বাংলা নববর্ষের আগমনে আসন্নঐতিহ্যবাহী বৈশাখী উৎসবকে কেন্দ্র করে বৈচিত্র্যময় সংস্কৃতি নির্ভর পাকুন্দিয়াবাসীকে নির্মল আনন্দে নতুন করে জাগিয়ে তুলতে আবহমান গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য ধারন করে আজও টিকে আছে
পোড়াবাড়ীয়া বৈশাখী মেলা।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া মেলা বাজারে ১৪ এপ্রিল থেকে দেড় মাস ব্যাপী
বৈশাখী মেলা শুরু হচ্ছে। তিন দিন ধরে চলবে বৈশাখী মেলা তারপর দেড় মাস ধরে থাকবে কাঠের মেলা। মেলা উপলক্ষ্যে আয়োজক কমিটি
ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। ঐতিহ্যবাহী বৈশাখী মেলা উপলক্ষ্যে ইতোমধ্যে কসমেটিকস দোকান, খেলনাঘর, খাবারের দোকান, গ্লোবের ভেতর মটরসাইকেল চালনা সহ বিভিন্ন স্টল বসেছে।
রয়েছে র্যাফেল-ড্র। মেলার মাঠকে নানা সাজে সজ্জিত করা পাশাপাশি রয়েছে আলোর ঝলকানি।
মেলায় প্রতিদিন সন্ধায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
অনলাইন গ্রাহক ও প্রবাসীদের মেলার আপডেট জানাতে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে পাকুন্দিয়ার একমাত্র অনলাইন পত্রিকা পাকুন্দিয়া প্রতিদিন।
মেলাকে স্বার্থক করে তুলতে এবং সেলফি প্রেমিদের বাড়তি আনন্দ দিতে এক ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করেছে পোড়াবাড়ীয়া মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ 'আমাদের পোড়াবাড়ীয়া'। এ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতাটির নাম 'সেলফি উঠাও পুরষ্কার নাও '
প্রতিবেদক :
নূরুল জান্নাত মান্না
নির্বাহী সম্পাদক
পাকুন্দিয়া প্রতিদিন
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১১:৫২:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: