হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই

চন্ডিপাশা ইউ: প্রতিনিধিঃ মোঃআরমান হোসেন

পাকুন্দিয়ায় চালককে প্রাণ ফ্রটো জুসের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার কোদালিয়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মইছ উদ্দিনের ছেলে আলামিনগত এক বছর আগে জমি বন্দক রেখে একটি অটোরিকশা ক্রয় করেন। অটোরিকশাটি ভাড়ায় চালিয়ে তিনি পরিবারের ভরণ-পোষণ করতেন। ঘটনার দিন মঙ্গলবার রাতে পাকুন্দিয়া উপজেলা গেটের সামনে থেকে অজ্ঞাত তিন যুবক কিশোরগঞ্জের বিন্নাটি যাওয়ার জন্য ভাড়া করে পথিমধ্যে এসে অটোচালক আলামিনকে জুস খেতে দেন। সেই জুস খেয়ে অটোচালক আলামিন অজ্ঞান হয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে কোদালিয়া বাজারের সামনে রাস্তার পাশে রেখে অটো নিয়ে পালিয় যান।

পাকুন্দিয়ায় নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই পাকুন্দিয়ায় নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ১২:১১:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement