হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় অবিরাম বিদ্যুতের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

নূরুল জান্নাত মান্না
পাকুন্দিয়া প্রতিদিন

পাকুন্দিয়ায় অবিরাম বিদ্যুতের দাবীতে
বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে ছাত্র-জনতা। আজ সোমবার দুপুরে পৌর ছাত্র- জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা গেইটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক দুই ঘন্টা ব্যাপি অবরোধ করে রাখে। এ সময় সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ও বিদ্যুৎ চাই স্লোগানে স্লোগানে মুখরিত হয় পাকুন্দিয়ার রাজপথ।

দলমত নির্বিশেষে এ আন্দোলনে অংশ নেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজবাহ উদ্দিন, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি আবদুল হাকিমসহ পাকুন্দিয়ার শত শত ছাত্রজনতা।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন ও পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন পল্লী বিদ্যুতের জিএমের সাথে আলোচনা করে সুষ্ঠ বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধ শেষে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আল আমিন মাষ্টারের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।

পাকুন্দিয়ায় অবিরাম বিদ্যুতের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ পাকুন্দিয়ায় অবিরাম বিদ্যুতের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৭:০০:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement