হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

অসহনীয় লোডশেডিং অতিষ্ঠ পাকুন্দিয়াবাসী

নূরুল জান্নাত মান্না

পাকুন্দিয়া প্রতিদিন

পাকুন্দিয়ায় গরমের সাথে পাল্লা দিয়ে দিনে-রাতে চলছে বিদ্যুতের ভয়াবহ লুকোচুরি খেলা। সারা মাস জুড়ে বিদ্যুতের এই ভেল্কিবাজিতে অতিষ্ঠ পাকুন্দিয়াবাসী। সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলছে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। দিনে ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে লোডশেডিং। সন্ধ্যা নামলেই গ্রামজুড়ে বিরাজ করছে ঘুটঘুটে অন্ধকার। পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমাদের অনেক সময় পড়ালেখা করতে হয়। অথচ বিদ্যুতের ভেল্কিবাজিতে পড়াশোনা করা যাচ্ছে না। দিনে বিদ্যুৎ থাকে না। ভ্যাপসা গরমে ঘরে টিকা যায় না। পাকুন্দিয়া পৌরসদর এলাকার এক বাসিন্দা বলেন, বৈশাখের শুরু থেকেই দুঃসহ গরমের সঙ্গে দিনে-রাতে চলছে প্রচণ্ড দাবদাহ। দিনে বিদ্যুৎ থাকে না। সন্ধ্যায় বিদ্যুৎ থাকে না। ছোট বাচ্চাদের চরম কষ্ট হচ্ছে। পাকুন্দিয়ার এক ফেইসবুক গ্রাহক তার প্রোফাইলে মন্তব্য করে বলেন, এটা আমাদের প্রাণের দাবী, কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার বেগাত ঘটছে এই বিদ্যুতের জন্য। শিক্ষাই যদি সঠিক ভাবে না নিতে পারে তবে ডিজিটাল দেশ গড়বে কেমন করে?

এদিকে গত কয়েকদিন আগে ‘আমরা শিক্ষার্থী লেখাপড়া করতে চাই, সন্ধা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ চাই’ দাবীতে পাকুন্দিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আলোকিত ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি এনামুল হক হৃদয়, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আফ্রিদ ও আর্টস এক্টিভিটিসের সভাপতি নাজমুল হক রনি, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ দু’টি সংগঠনের নেতৃত্বে শিক্ষার্থীরা বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া রাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে পাকুন্দিয়া উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু তিন দিন সময় নিয়েছিলেন এবং বলেছিলেন, এ সম্পর্কে বিদ্যুৎ কর্তৃপক্ষ ও জেলা প্রসাসকের সাথে আলোচনা করবেন । তবে ৭দিন পার হয়ে গেলেও বিদ্যুতের ভেল্কিবাজি চলছে আগের মতই।

শিঘ্রই স্থানীয় প্রশাসন বিদ্যুতের এ সমস্যার সমাধান করবেন বলে আশাবাদী পাকুন্দিয়াবাসী।




অসহনীয় লোডশেডিং অতিষ্ঠ পাকুন্দিয়াবাসী অসহনীয় লোডশেডিং অতিষ্ঠ পাকুন্দিয়াবাসী Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৯:৩৬:০০ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement