হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

নারান্দী ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

পাকুন্দিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে বর্তমানে জমজমাট হয়ে উঠছে নির্বাচনী প্রচারণা। মিছিল, মিটিং এ ব্যস্ত সময় পাড় করছেন চেয়ারম্যান প্রার্থীগণ। তারই অংশ
হিসেবে উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব জহিরুল ইসলাম খোকন তার নির্বাচনী এলাকা নারান্দীর পোড়াবাড়িয়া মেলা বাজারে মোঃ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে আজ সন্ধায় এক নির্বাচনী সভা করেছেন।

চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম খোকনের ডাকে অনেক জনসাধারণ এতে অংশগ্রহণ করে। এসময় তার সঙ্গে থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রায়হান ভুইঞা, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাকিম মিয়াসহ স্থানীয় অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নারান্দী ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নারান্দী ইউনিয়নে
বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা
অনুষ্ঠিত Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ১০:১৯:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement