হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় রাসায়নিক ব্যবহাররোধে দিনব্যাপি প্রশিক্ষণ

মো.মুঞ্জুরুল হক মুঞ্জু


পাকুন্দিয়ায় পশু মোটাতাজাকরণে রাসায়নিকের ব্যবহার রোধ সংক্রান্ত দিনব্যাপি প্রশিক্ষণ গতকাল বুধবার প্রাণি সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে উপজেলা ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কবির উদ্দীন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, স্থানীয় সংবাদকর্মীসহ উপজেলার বিভিন্ন এলাকার খামারি ও প্রাণি স্বাস্থকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে পশু মোটাতাজাকরণে রাসায়নিক ব্যবহার রোধে গবাদি পশু পালনকারি ও ব্যবসায়িদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোকপাত করা হয়।
পাকুন্দিয়ায় রাসায়নিক ব্যবহাররোধে দিনব্যাপি প্রশিক্ষণ পাকুন্দিয়ায় রাসায়নিক ব্যবহাররোধে দিনব্যাপি প্রশিক্ষণ Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৬:৫০:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement