মো: স্বপন হোসেন, সুখিয়া ইউপি, প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের রাস্থা গুলো হয়েছে বেহাল অবস্থা। বৃষ্টি বাদলের সময় অার রাস্তা দিয়ে চলাচল করা যায়না। এমনকি রাস্তার অনেক অংশ কেটে নিয়েছে পার্শ্ববর্তী কৃষকেরা। রাস্তাটির দৈর্ঘ অাড়াই কিলোমিটার ও চওড়া বারো ফিট অর্থাৎ আট হাত। কিন্তু দেখা যাচ্ছে যে এখন রাস্তাটির চার হাতও নেই। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার কোন পদক্ষেপ নিচ্ছে না। এমনকি দীর্ঘ নয় বছর ক্ষমতায় থাকার পরও কোন উন্নতি হয়নি রাস্তাটির। এ অভিযোগ স্থানীয় জনসাধারণের। বৃষ্টির সময় রাস্তা দিয়ে হাটা অসম্ভব হয়ে দাড়ায়। বর্তমানে রাস্তা দিয়ে অনেক যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তাটির খারাপ থাকায় অারও বেহাল অবস্থা হচ্ছে। এখন জনসাধারণের প্রশ্ন হলো তারা কি এই রাস্তাটির কোন উন্নতি দেখতে পাবে আর কত কত দিন তাঁদেরকে কষ্টকরতে হবে। এ বিষয়ে কি প্রকৌশলী কিছু ব্যবস্থা নিবে বা সরকারী কর্মকর্তা বৃন্দ। রাস্তাটি শুরু হয়েছে গলাচিপা বাজার থেকে ঠুটারজংগল কমিনিটি ক্লিনিক হয়ে বিশ্বনাথপুর গন্দিবাড়ি হয়ে বিশ্বনাথপুর মাটিয়া মসজিদ পর্যন্ত। বিশ্বনাথপুর উত্তর পাড়া থেকে বিশ্বনাথপুর দাখিল মাদ্রাসা মোড় পর্যন্ত।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৭:৫৬:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: