হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

হোসেন্দীর কুমারপুরে আওয়ামী চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান আফ্রিদ
হোসেন্দী ইউপি প্রতিনিধি :

পাকুন্দিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে বর্তমানে বইছে নির্বাচনী হাওয়া। মিছিল, মিটিং এ ব্যস্ত সময় পাড় করছেন চেয়ারম্যান প্রার্থীগণ। তারই অংশ হিসেবে হোসেন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রফিকুল হক টিটুর হোসেন্দীর কুমারপুরে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী রফিকুল হক টিটুর ডাকে অনেক জনসাধারণ এতে অংশগ্রহণ করে।  মাওঃ রইস উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও কোরআন তেলাওয়াতের মাধমে আজ শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকায়  এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,
কিশোরগঞ্জ জর্জ কোর্টের সিনিয়র উকিল এড. মাহবুবুর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক জিএস ডাঃ সারেয়ার,
হোসেন্দী স্কুলের শিক্ষক জনাব মোঃ
হানিফ, হোসেন্দী ওলামালীগের সভাপতি জনাব আব্দুল বাতেন, জনাব
মুস্তাফিজুর রহমান বাবু, হোসেন্দী ইউপির সাবেক সদস্য আঃ হাসেম, সাবেক ইউপি সদস্য জনাব ইউনুস আলি রঙ্গু সহ যুব সমাজের পক্ষ্য থেকে বক্তব্য রাখেন যুবনেতা মোঃ সাদ্দাম।

দল যার যার চেয়ারম্যান সবার, এই
স্লোগান কে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী জনাব রফিকুল হক টিটু তার বক্তব্যে একমাসের মধ্যে হোসেন্দী ইউনিয়নে স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম কে আনার অঙ্গিকার, হোসেন্দী কে আদর্শ ইউনিয়ন করার প্রতিজ্ঞা, হোসেন্দী ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান জনাব এমদাদুল হক কিরনের
ভাতিজা হিসেবে তার অসমাপ্ত
কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জনসাধারণের কাছে।

স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কুমারপুরে কোনো চেয়ারম্যান প্রার্থী হয়নি। তাই প্রথমবারের মতো রফিকুল হককে চেয়ারম্যান হিসেবেই দেখতে চায় কুমারপুরবাসী।

হোসেন্দীর কুমারপুরে আওয়ামী চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হোসেন্দীর কুমারপুরে আওয়ামী চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৮:১৮:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement