হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় বিদ্রোহীদের জন্যে নৌকাডুবির আশংকা

মো.মুঞ্জুরুল হক মুঞ্জু 

পাকুন্দিয়া ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের কবলে পড়তে পাড়ে নৌকা। উপজেলা ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি তে আ’লীগের মনোনীত প্রত্যেক প্রার্থীর বিপরীতে দলীয় বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করে
মনোনয়ন পত্র জমা দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। ৪ঠা জুন ইউপি নির্বাচনে নৌকার বিদ্রোহীরা ঝড়ো হাওয়ার কবলে পড়ে সুবিধাজনক অবস্থান হারাতে পারে বলে আ’লীগ সমর্থকরা ধারনা করেছে। ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিদ্রোহীদের নিয়ে বেকায়দায় রয়েছেন। উপজেলার এগারসিন্দুর ইউপি ও হোসেন্দী ইউপি ছাড়া সবকটিতে রয়েছে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। দলীয় মনোনয়ন না পেয়ে জাংগালিয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুছ ছাত্তার, চরফরাদী ইউপিতে ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাব উদ্দিনের ছোট ভাই মো. সোহরাব উদ্দিন, বুরুদিয়া ইউপিতে আ’লীগ নেতা নাজমুল হুদা রুবেল, পাটুয়াভাঙ্গা ইউপিতে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন বাচ্ছু, নারান্দী ইউনিয়নে আ’লীগ নেতা মোতাহার উদ্দিন, সুখিয়া ইউপিতে আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান আজিজুল হক তোতা, আ’লীগ নেতা সাইফুল ইসলাম, চন্ডিপাশা ইউপিতে আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, আ’লীগ নেতা মো. শামছুদ্দিন, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনে অংশ নিয়েছেন।
পাকুন্দিয়ায় বিদ্রোহীদের জন্যে নৌকাডুবির আশংকা পাকুন্দিয়ায় বিদ্রোহীদের জন্যে নৌকাডুবির আশংকা Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ২:২৪:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement