হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাটুয়াভাঙ্গার ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থীর আলোচনা সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম দোলন
পাটুয়াভাঙ্গা ইউপি প্রতিনিধি
পাকুন্দিয়া উপজেলার ৬ নং পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মোমতাজ উদ্দীন এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা হয়নি। শুরু হয় ১২টা। ৩ বারের সফল মেম্বার ‍নির্বাচনে জয়ী মোমতাজ উদ্দীন মেম্বার তার বক্তব্যে বলেন, তিনি বিগত ১৪ বছর মেম্বারের দায়িত্ব পালন করে আসছেন। তিনি থাকলে এলাকায় চিকিৎসার অভাব পড়বেনা। শেষ বারের মত এলাকাবাসীর সেবা করতে চান তিনি। এসময় তার সঙ্গে স্থানীয় অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ এলাকায় মোট পাঁচ জন মেম্বার প্রার্থী, আউলিয়া পাড়া থেকে ২ জনঃ
১। মো: মোমতাজ উদ্দীন
২। মো: বোরহান উদ্দীন
 
চকদিগা থেকে ৩ জনঃ
১। মো: ইব্রাহিম
২। মো: তারু মিয়া
৩। মো: লেবু মিয়া
পাটুয়াভাঙ্গার ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থীর আলোচনা সভা অনুষ্ঠিত পাটুয়াভাঙ্গার ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থীর আলোচনা সভা অনুষ্ঠিত Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ১২:৫৩:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement