হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

বুরুদিয়ার বেজুরদিয়ায় রাস্তার বেহাল দশা

মোজাম্মেল হক, বেজুরদিয়া (বুরুদিয়া) থেকে

পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেজুরদিয়া গ্রামের প্রধান রাস্তার বেহাল দশা। গ্রামবাসী পড়েছে চরম দূর্ভোগে, স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে হয় পানির মধ্য দিয়ে। গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে নেওয়া যায় না দ্রুত হাসপাতালে,চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাম বেজুরদিয়া বাসীদের। এলাকার চেয়ারম্যান ও এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ সকলের।  শিঘ্রই এ এলাকার রাস্তার উন্নয়নের জন্য কিশোরগঞ্জ -২ (পাকুন্দিয়া -কটিয়াদী) আসনের সংসদ সদস্য জনাব এড.সোহরাব উদ্দিনের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

বুরুদিয়ার বেজুরদিয়ায় রাস্তার বেহাল দশা বুরুদিয়ার বেজুরদিয়ায় রাস্তার বেহাল দশা Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৯:৪৬:০০ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement