হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় বরখাস্তকৃত শিক্ষকের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ

মো.মুঞ্জুরুল হক মুঞ্জু

পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া সহরুল্লাহ
ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত এক শিক্ষকের বিরুদ্ধে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ওঠেছে। ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সোমবার
বিকেলে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন ইউএনও।

অভিযোগ সূত্রে জানা গেছে, কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত সহকারি শিক্ষক লুৎফুর রহমান গত ১৬ জুন বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে বিদ্যালয়ের পুকুর পাড়ের একটি রেইনট্রি গাছ বিক্রয় করে দেয়। যার আনুমানিক মূল্য প্রায় পনের হাজার টাকা। কর্তৃপক্ষের
অনুমতি ব্যতিত এভাবে বিদ্যালয়ের
গাছ কাটা ও বিক্রির নিয়ম অন্যায়
বিধায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক
ইউএনও বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহনের জন্য অভিযোগ দেন।

পাশাপাশি কিশোরগঞ্জের
অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি),
জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে
অনুলিপি দেয়া হয়।

পাকুন্দিয়ায় বরখাস্তকৃত শিক্ষকের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ পাকুন্দিয়ায় বরখাস্তকৃত শিক্ষকের
বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৬:৫১:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement