স্বপন হোসেন :
উপজেলার ১০নং সুখিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাওয়ালীকান্দা - চরপলাশ গ্রামের মেম্বার হিসাবে নির্বাচিত হওয়ার জন্য অনেক সাধনা আর ত্যাগ করেছেন জনাব মো: আফতর উদ্দিন ব্যাপারী। কিন্তু প্রতারণার শিকার হতে হয়েছে তাকে বারবার। ভোট কেন্দ্রে ভোটের জালিয়াতি ও ভোট কারচুপির ঘটনার সম্মুখীন হন তিনি। অবশেষে ভোটে নির্বাচিত হয়েও ক্ষমতার কাছে মাথা নত করতে হয় তাকে। এই ভাবে মেম্বার হওয়ার স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ মৃত্যু হয়ে যায় মো: আফতর উদ্দিন ব্যাপারীর।"
কিন্তু তার বড় ছেলে জনাব মো: রুকুন
উদ্দিন ২০০৬ এর নির্বাচনে ৮নং ওয়ার্ড
মেম্বার বিদ্রোহী পদ প্রার্থী হিসাবে টিউবওয়েল মার্কায় লড়াই করেও বিজয় ছিনিয়ে আনতে
পারেনি তারই প্রতিদ্বন্দ্বী মো: আলাল উদ্দিন মোড়গ মার্কা ও মো: নুরুল ইসলাম হামদু ফুটবল মার্কার সাথে।
কিন্তু তার বাবার ব্যার্থতার ও তার
বাবার আত্মার শান্তি দেওয়ার জন্য
এবং বাবার ইচ্ছা পূরণ করার জন্য এই বছরও
৪ঠা জুন ৯ম ধাপের নির্বাচনে ফুটবল
মার্কায় প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়াই
করে গ্রামবাসীর সহযোগিতায় ৩৩
ভোট বেশি পেয়ে মোড়গ মার্কার
মেম্বার পদপ্রার্থী জনাব মো: নুরুল
ইসলাম হামদুর সাথে বিজয়ী
লাভ করেন। অবশেষে তার বাবার ইচ্ছাও পূরণ হয়।
এখন তিনি তার বাবার আত্মার শান্তি
কামনা করতে পেরেছেন বলে অনেক
খুশি এবং সভার কাছে দোয়া
প্রত্যাশিত যাতে সামনের সময় টুকু
সবাইকে নিয়ে সুন্দর ভাবে কাজ
করতে পারে।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
২:০৫:০০ PM
Rating:
কোন মন্তব্য নেই: