নিজস্ব প্রতিবেদক :
শিক্ষা প্রকৌশল অধিদফতর কর্তৃক মঞ্জুরিকৃত পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী
আদর্শ ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট দুই তলা ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে। সোমবার কিশোরগঞ্জ-২ (কটিয়াদি- পাকুন্দিয়া) আসনের সাংসদ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. মো. সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে এর ফলক উন্মোচন করেন। এর আগে কলেজ মাঠে এ উপলক্ষে অধ্যক্ষ রকীব উদ্দিন মোশায়ের এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন, নবনির্বাচিত হোসেন্দি ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, ইউনিয়ন আ.লীগ সভাপতি ফজলে রাব্বি কলিন্স, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো.ফরিদ উদ্দিন প্রমুখ।
পাকুন্দিয়ায় আইসিটি ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
২:৫৯:০০ PM
Rating:
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
২:৫৯:০০ PM
Rating:
কোন মন্তব্য নেই: