মো: স্বপন হোসেন, সুখিয়া ইউপি প্রতিনিধি :
পাকুন্দিয়া উপজেলার সুখিয়া হতে আশুতিয়া নতুন বাজারের ৫কিলোমিটার রাস্তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। কিন্তু অনেক দিন হয়ে গেলেও এর সংস্কার হচ্ছেনা বলে জানান সুখিয়া, চরপলাশ, কাওয়ালীকান্দা, ঠুটারজংগল ও আশুতিয়া গ্রামের জনসাধারণ মানুষ। তাদের বৃষ্টি বাদলের দিনে অনেক কষ্ট করে বাজারে
যেতে হয়। এমনকি বৃষ্টি বেশি হলে আর রাস্তায় বের হতেই পারেনা।
রাস্তার বেশি দুরবস্থা দেখা দিলে সর্বোচ্চ রাস্তায় মাটি কেটে দেওয়া হয় আর তার ফলে মানুষ চলাফেরা করতে আরো বেশি সমস্যা হয়। কেননা মাটি ফেললে আর রাস্তায় হাটা যায় না। তাই সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট জনসাধারণ মানুষের আকুল আবেদন যাতে তারা খুব দ্রুত রাস্তাটির উন্নয়ন করে দেন। এতে জনসাধারণ মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারবে।
কোন মন্তব্য নেই: