পাকুন্দিয়ায়
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা
সভাপতি সাকিবুল হাসানের সভাপতিত্বে ও সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায়
রবিবার বিকেলে পাকুন্দিয়া ডিগ্রী (অনার্স) কলেজ অডিটরিয়ামে এ ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ
জেলা সাধারণ সম্পাদক জোবায়ের আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, যুগে যুগে
ছাত্র সমাজ সকল বিপ্লবের অগ্রনায়ক ছিল ,
আর আমাদের ইশা ছাত্র আন্দোলন আমাদের আত্বশুদ্ধি ও জীহাদের শিক্ষা দেয় , আর
এই রমজান মাস ই উত্তম সময় ।
তাই ছাত্রজনতাকে এগিয়ে আসতে হবে সবার আগে ।
তাই ছাত্রজনতাকে এগিয়ে আসতে হবে সবার আগে ।
বক্তব্য
রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ বুরহান
উদ্দিন, আসাদুজ্জামান মাষ্টার, ছাত্র আন্দোলন উপজেলার সাবেক সভাপতি আহসান উল্লাহ রতন, সাবেক সহ সভাপতি আল আমীন, পাকুন্দিয়া পৌরসভার মেয়রপ্রার্থী ডাঃ এম এ
সামাদ, ৬নং পৌর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুকবুল হোসেন সরকারসহ ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।
পাকুন্দিয়ায় ইশা ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৪:১৭:০০ AM
Rating:
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৪:১৭:০০ AM
Rating:



কোন মন্তব্য নেই: