পাকুন্দিয়ায় এক দেহব্যবসায়ী ও চার
খদ্দেরকে গ্রেপ্তার
মানিক আহমেদ, ১৬ই আগস্ট ২০১৫
পাকুন্দিয়া থানা পুলিশ এক
দেহব্যবসায়ী ও ৪ খদ্দেরকে
গ্রেপ্তার করেছে। উপজেলার
তারাকান্দি বাজারের পাশে
একটি কলা বাগানে অনৈতিক
কার্যকলাপের সময় সংবাদ পেয়ে
শনিবার রাত সাড়ে ৯টার দিকে
অভিযান চালিয়ে পুলিশ
চট্টগ্রাম হাটহাজারীর
বাসিন্দা দেহব্যবসায়ী
মোছাঃ কাজল (২০), খদ্দের
উপজেলার তারাকান্দি
গ্রামের আবদুল সালামের পুত্র
আবদুল মতিন (২৫), মুর্শিদ উদ্দিনের
পুত্র তাইজুল ইসলাম (৩২), রসুল
মিয়ার পুত্র টিটু মিয়া (২৫) ও
চরটেকী গ্রামের সামছুদ্দিনের
পুত্র রতন মিয়া (৩৫) কে আটক করে।
জানা যায়, আটকদের বিরুদ্ধে ২৯০
দঃবিঃ ধারায় এএসআই আবদুল
খালেক বাদী হয়ে একটি
মামলা করেছেন।
অভিযুক্তদেরকে আজ রবিবার
আদালতে সোপর্দ করা হয়েছে।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৫:২৪:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: