ধুমপান মুক্ত করবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ।
ধুমপান মুক্ত করবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে বাংলাদেশের সরকার ও কয়েক কোটি জনগণ।
ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার
নিয়ন্ত্রন আইন ২০০৫ বাস্তবায়নে পাকুন্দিয়ার আলোকিত ছাত্র কল্যাণ সংগঠনের অবদান শীর্ষক।
তাই এরই ধারাবাহিতায় আজ (রবিবার)
আলোচনা সভার আয়োজন করে পাকুন্দিয়ার আলোকিত ছাত্র কল্যাণ সংগঠন।
মহিলা কলেজ মোড়স্থ নিজস্ব কার্যায়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামাক নিয়ন্ত্রন প্রকল্পের সম্মানিত ডেপুটি ম্যানেজার জনাব
ফিরোজ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা ও ৭নং নারান্দি ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব মো: জহিরুল ইসলাম খোকন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ফিরোজ বলেন, ধুমপান আমাদের ছাড়তে হবে। ধুমপান আমাদের শরীরের বিভিন্ন অঙ্গকে নষ্ট করে দেয়। ক্যান্সার, কিডনি নষ্টসহ আরো অনেক রোগ হয়ে থাকে। তাই আমাদের সকলকে ধুমপান থেকে ফিরে আসতে হবে।
ধুমপান মুক্ত সমাজ গড়তে হবে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: এনামুল হক হৃদয়, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আফ্রিদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক এহসানুল হক ছানু, প্রমুখ।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১০:৩২:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: