হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ার স্কুল ছাত্র অপহৃত, আটক ২

পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র
মো. আপেল মিয়া (১৩) অপহৃত
হয়েছে। সে পৌরসভার
সৈয়দগাঁও গ্রামের আফাজ
উদ্দিনের পুত্র।

জানা যায়, গত শনিবার সকালে প্রাইভেট
পড়তে পাকুন্দিয়া পৌরসদরে
যাবার পথে অপহৃত হয়। 

এ ঘটনায় আফাজ উদ্দিন থানায়
অভিযোগ দায়ের করলে পুলিশ
রবিবার বিকালে অপহৃতের
সহপাঠি লক্ষিয়া গ্রামের
সেলিম মিয়ার পুত্র রাব্বি (১৩) ও
মধ্যপাকুন্দিয়া ফকিরপাড়া
গ্রামের জাহাঙ্গীরের পুত্র
নাদিমকে (১৪) আটক করেছে।

এ প্রসঙ্গে মামলার তদন্তকারি
কর্মকর্তা (এসআই) সজল সরকার
বলেন, দু’জনকে
জিজ্ঞাসাবাদের জন্য আটক করা
হয়েছে।

পাকুন্দিয়ার স্কুল ছাত্র অপহৃত, আটক ২ পাকুন্দিয়ার স্কুল
ছাত্র অপহৃত, আটক ২ Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ১১:৩০:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement