নিজস্ব প্রতিবেদক :
পাকুন্দিয়া উপজেলায় পহেলা বৈশাখ উদযাপিত
হয়েছে। পাকুন্দিয়া উপজেলা প্রশাসন এ
উপলক্ষে বৃহস্পতিবার সকালে সঙ্গীত,
নৃত্যানুষ্ঠান, র্যালি ও আলোচনা সভার
আয়োজন করেন। উপজেলা পরিষদ
প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায়
বক্তৃতা করেন, পাকুন্দিয়া উপজেলা
পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল
ইসলাম রেনু, উপজেলা নির্বাহী
অফিসার মোহাম্মদ কবির উদ্দীন,
সহকারী কমিশনার (ভূমি) মোছা.
হাসিনা আক্তার, উপজেলা
আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো.
মোতায়েম হোসেন স্বপন ও উপজেলা
মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মিজবাহ
উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন
উপজেলা উদীচী শিল্পগোষ্ঠীর
সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল
হাসান শাহীন। এ সময় সকলস্তরের জনগণ
উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ
করেন।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৯:৫৪:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: