নূরুল জান্নাত মান্না
পাকুন্দিয়া প্রতিদিন
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা শাখার উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পাকুন্দিয়া ডিগ্রী (অনার্স) কলেজ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইশা ছাত্র আন্দোলনের বিদায়ী উপজেলা সভাপতি ছাত্রনেতা হাফেজ আহসান উল্লাহ রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মুহা. মাজহারুল ইসলাম মারজান। প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জোবায়ের আহমদ। বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, সাবেক উপজেলা সভাপতি মাওলানা এমদাদ-উল-হক, সাকিবুল হাসান, আল-আমীন, মাওলানা ইব্রাহিম খলীল, মারুফ বিল্লাহ, নাজমুল হুদা প্রমুখ।
পরে ছাত্রনেতা সাকিবুল হাসানকে সভাপতি, সিদ্দিকুর রহমানকে সহ সভাপতি ও মারুফ বিল্লাহকে সাধারণ সম্পাদক করে ইশা ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পাকুন্দিয়ায় ইশা ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১:০০:০০ AM
Rating:
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১:০০:০০ AM
Rating:






কোন মন্তব্য নেই: