পাকুন্দিয়া প্রতিদিন
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন করেছে স্কুল-মাদরাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।‘আমরা শিক্ষার্থী লেখাপড়া করতে চাই, সন্ধা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ চাই’ এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার আলোকিত ছাত্র কল্যান সংগঠন ও পাকুন্দিয়া আর্ট এক্টিভিস্ট ক্লাবের উদ্যোগে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। উপজেলার পরিষদের গেইট সংলগ্ন সড়কে শতশত শিক্ষার্থীরা মানববন্ধনের ডাকে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে এতে অংশ নেয়। প্রায় ৩০মিনিট ব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন আলোকিত ছাত্র কল্যান সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক হৃদয়সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অব্যাহত লো-ভোল্টেজ ও লোডশেডিং যন্ত্রণায় ছাত্র সমাজ অতিষ্ঠ হয়ে পড়েছে পাকুন্দিয়াবাসী। সম্প্রতি শেষ হওয়া এসএসসি শিক্ষার্থীরা লোড শেডিংয়ের কবলে থেকে পরীক্ষা দিতে হয়েছে। বর্তমানে এইচ.এস.সি পরীক্ষা। প্রতিদিন সন্ধ্যা হতে না হতেই দু’আড়াই ঘন্টা লোডশেডিং এবং ২৪ ঘন্টায় ৫-৭ ঘন্টা এ ধারা অব্যাহত থাকে। ফলে কোমলমতি শিশুরা অন্ধকারে মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে পড়তে হয়। এছাড়া লো-ভোল্টেজে অতিষ্টের মাত্রা যেন আরো বাড়িয়ে তোলে। তাই লোডশেডিং বন্ধ এবং পূর্ব থেকে গ্রাহকদের অবহিত করে লোডশেডিং প্রদানসহ এখানকার বিদ্যুৎ বিভাগের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশ নেওয়া কোমলমতি শিক্ষার্থীরা।

পাকুন্দিয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মানববন্ধন
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৫:১৯:০০ AM
Rating:
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৫:১৯:০০ AM
Rating:


কোন মন্তব্য নেই: