পাকুন্দিয়ায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
নূরুল জান্নাত মান্না
নির্বাহী সম্পাদক
পাকুন্দিয়া প্রতিদিন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ চরফরাদী জামেউল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগরী প্রদান উপলক্ষ্যে শুক্রবার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে একটি ইসলামী
সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৪ ঘটিকা হতে শুরু হয়ে শেষ হয় রাত ৮ ঘটিকায়। কিশোরগঞ্জের দিশারী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ইসলামী সংগীতশিল্পী ও উপস্থাপক জাহাঙ্গীর আব্বাদের উপস্থাপনায় ও ক্বারি তোফায়েল আহমেদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অধিবেশন। জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ও সাড়া জাগানো ইসলামী সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠী, মাদানি শিল্পীগোষ্ঠী ও দিশারী শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দরা হামদ, নাতসহ বিভিন্ন মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন ওয়াজ মাহফিল শুরু হয় এশার নামাজের পর থেকে। বাংলাদেশ ক্বারি সমিতির সভাপতি ও উক্ত মাদ্রাসার সভাপতি মাও. ক্বারি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাচ্ছিরে কুরআন মাও. আশরাফ আলী হরষপুরী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, সাড়া বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও. বশিদ আহমদ।
উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে শীর্ষস্থানীয় উলামায়ে ক্বেরামসহ এলাকার সকল ধর্মপ্রান মুসলমান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে হাফেজ ছাত্রদের পাগরী প্রদান ও মোনাজাতের মাধ্যমে শেষ করা হয় এ ব্যতিক্রমধর্মী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১২:৩৮:০০ PM
Rating:
কোন মন্তব্য নেই: